মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাবার ছুরিকাঘাতে মো. সাহেদ (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি একই এলাকার শেখ আকনের বাড়ির বাসিন্দা মো. নুরুজ্জামানের একমাত্র সন্তান।
নিহতের মা কামরুজ্জাহান বেগম বলেন, “আমার স্বামী নুরুজ্জামান সৌদি আরবে থাকার সময় সিলেট জেলার এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত মঙ্গলবার সে সেই নারীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে সাহেদ শহর থেকে বাড়ি ফিরে আসে। বাবাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করলে সে ছুরি দিয়ে সাহেদের বুকের মধ্যে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “পারিবারিক বিরোধের জেরে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুজ্জামান ছুরি দিয়ে ছেলের বুকে আঘাত করেন। পরিবারের সদস্যরা প্রথমে সাহেদকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত