বাবার দ্বিতীয় বিয়ের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন আসামি এখনো অধরা

নিজস্ব প্রতিবেদক    ০৯:৩৮ পিএম, ২০২৫-০৯-১১    27


বাবার দ্বিতীয় বিয়ের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন আসামি এখনো অধরা

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকার শেখ আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. সাহেদ (২৪) চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (IIUC) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি দুই বোনের পর একমাত্র ভাই ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, নিহত সাহেদের বাবা নুরের জামান (৬০) দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দুই মাস আগে দেশে ফেরেন। গত ১১ আগস্ট ছোট মেয়ের বিয়ে দেন তিনি। কিন্তু আনন্দের এক মাস না যেতেই মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বাড়িতে অশান্তি শুরু হয়।

বুধবার সন্ধ্যায় প্রথম স্ত্রী কামরুন্নাহার জাহান বেগম দ্বিতীয় বিয়ের বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে বাকবিতণ্ডার একপর্যায়ে নুরের জামান তাকে মারধর শুরু করেন। মাকে রক্ষা করতে এগিয়ে গেলে ছেলে সাহেদকে ছুরিকাঘাত করেন তিনি। বুকে ছুরির আঘাত পেয়ে সাহেদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডাঃ রাহাত বলেন, হাসপাতালে আনার আগেই সাহেদ (২৪) অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। আমরা কোন রকম চিকিৎসার সুযোগ পাইনি।

নিহতের মা কামরুন্নাহার জাহান বেগম বলেন,
"আমি আমার তিন ছেলে-মেয়েকে নিয়ে চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। মঙ্গলবার রাতে শুনি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়িতে উঠেছে। বুধবার গ্রামে গিয়ে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করলে সে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ছুরি নিয়ে তেড়ে আসে। তখন আমার ছেলে মাকে রক্ষা করতে গেলে বাবার হাতে খুন হয়।"

সাহেদের খালা নুর জাহান বেগম জানান,
"আমার বোনের স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসায় বুধবার বিকেলে আমরা এলাকাবাসীসহ তাদের বাড়িতে যাই। সেখানে নুরের জামান প্রথমে আমার বোনের মাথার চুল ধরে টান দেন। তখন সাহেদ মাকে বাঁচাতে এগিয়ে গেলে বাবাই ছুরি মেরে হত্যা করে। আমরা এই হত্যার সঠিক বিচার চাই।"

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আর্যরাজ দত্ত বলেন, নিহত সাহেদ কে পুলিশ নিয়ে আসে।
"হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে।"

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন,
"পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে বাবা ছুরিকাঘাত করলে ছেলে মারা যায়। নিহতকে প্রথমে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামী পলাতক রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশের বিভিন্ন রকম চেষ্টা চলছে।   মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।" আজ রাতে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে যাবে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিহত সাহেদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রয়েছে । প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে রাতেই গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।


রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত