মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ বিজয়ী হয়েছেন চট্টগ্রামের হাটহাজারীর দুই কৃতি শিক্ষার্থী। শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ফারহাজ বিন নূর নিশান এবং মাস্টারদা সূর্যসেন হল সংসদে একই পদে জয় পেয়েছেন মো. রিয়াজ উদ্দীন সাকিব।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারীর শিক্ষার্থীদের সংগঠন “আলাওল”-এর বর্তমান কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিশান, আর সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন সাকিব।
নিশানের বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে। তিনি মির্জাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ
থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগে অধ্যয়নরত।
অন্যদিকে, সাকিবের বাড়ি হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নে। তিনি দক্ষিণ মাদার্শা শ্যামা সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কুয়াইশ সিটি কর্পোরেশন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা করছেন।
তাদের এই সাফল্যে ঢাকার ক্যাম্পাস ছাড়াও নিজ উপজেলা হাটহাজারীতে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত