মীরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-শিশু কন্যাসহ নিহত ৩

রাজিব মজুমদার    ০৭:৫৭ পিএম, ২০২৫-০৯-১২    27

মীরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-শিশু কন্যাসহ নিহত ৩

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় বাবা, তার তিন বছরের কন্যা এবং এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে সহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার (৪২), তার শিশু কন্যা মুসকান (৩) এবং প্রাইভেটকারের যাত্রী কিশোরগঞ্জের নিকলি থানার ফার্নিচার কারিগর সাগর (৩০)। আহতদের মধ্যে রয়েছেন নিহত সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগরের স্বজনেরা জানিয়েছেন, সাগর নগরীর ফার্নিচার কারখানায় কাজ করতেন। মাঝে মাঝেই কারখানার কাজে ঢাকা-চট্টগ্রাম আসা যাওয়া করতেন। শুক্রবার সকালে ওই প্রাইভেট কারে তিনিও ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানা এলাকায়।
পুলিশ জানায়, পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন সরোয়ার। পথে ঠাকুরদিঘী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ, ১১-৭১৬৮) পেছনে তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সরোয়ার, তার মেয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাগর নামে যুবক প্রাণ হারান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাবা-শিশুকন্যাসহ তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া  শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত