সন্দ্বীপের স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো অধ্যাপক আমজাদ হোসাইন

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৮:৩৯ পিএম, ২০২৫-০৯-১২    113

সন্দ্বীপের স্বাস্থ্যসেবায় নতুন আশার আলো অধ্যাপক আমজাদ হোসাইন

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি—একটি আধুনিক হাসপাতাল। সাগরবেষ্টিত এই দ্বীপে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা বহু পুরোনো বাস্তবতা। চিকিৎসক সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং জরুরি চিকিৎসা সুবিধার অভাবের কারণে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে দ্বীপের মানুষকে। কোনো জটিল রোগ দেখা দিলে রোগীকে চট্টগ্রাম বা ঢাকায় নিতে হয়, যা সময়ক্ষেপণের কারণে অনেক ক্ষেত্রে জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইনের ঘোষণা নতুন করে আশা জাগায়। সম্প্রতি চট্টগ্রামের দেওয়ানহাটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—সন্দ্বীপে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। শুধু একটি হাসপাতাল নয়, এর মাধ্যমে তিনি দ্বীপের স্বাস্থ্যসেবার কাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

সভায় অধ্যাপক আমজাদ হোসাইনের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এবং চট্টগ্রামস্হ সন্দ্বীপবাসী। সবাই একমত হয়েছিলেন—দ্বীপের টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিনিয়োগ ছাড়া বিকল্প নেই।

অধ্যাপক আমজাদ হোসাইন শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি একজন শিক্ষাবিদও। ফলে তাঁর দৃষ্টিভঙ্গি উন্নয়নমুখী হবে, এমন প্রত্যাশা দ্বীপবাসীর স্বাভাবিক। সন্দ্বীপে হাসপাতাল স্থাপন হলে শুধু স্থানীয় মানুষই উপকৃত হবে না, বরং স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও সৃষ্টি হবে।

তবে প্রতিশ্রুতি যথেষ্ট নয়। প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন। হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের সহযোগিতা, উন্নয়ন সংস্থার সম্পৃক্ততা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ অপরিহার্য।

সন্দ্বীপবাসী আজও মনে রেখেছে অতীতের অনেক অপূর্ণ প্রতিশ্রুতি। তাই অধ্যাপক আমজাদ হোসাইনের এই ঘোষণা বাস্তবে রূপ পায়—এটাই তাদের প্রত্যাশা। দ্বীপের প্রতিটি মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি মানবিক দায়বদ্ধতাও।

সন্দ্বীপে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা হবে কি না, তা ভবিষ্যতের প্রশ্ন। তবে এই ঘোষণা নিঃসন্দেহে দ্বীপবাসীর মনে এক নতুন আশার সঞ্চার করেছে।

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত