সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:৫৩ এএম
মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :
পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি পশ্চিমপাড়া এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় নাসির উদ্দিন রনি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে প্রশাসন। তিনি মৃত লিয়াকতের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা দিকে।প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকায় মাতলামি ও বিরক্তিকর আচরণ করে আসছিলেন। এ সময় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধ আমলে নেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের
বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। স্থানীয় জনসাধারণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল গফুর বলেন, এই যুবক মাদক সেবন করে প্রায়ই মাতলামি করত। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। আমরা চাই এই ধরনের অভিযান আরও জোরদার হোক। আরেকজন স্থানীয় নারী বাসিন্দা জানান, “মাদকের কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। রনির শাস্তি দেখে আশা করছি অন্যরা ভয়ে এসব কাজ থেকে বিরত থাকবে আমাদের বিশ্বাস। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে। আগামী সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত