সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:৫৩ এএম
নুরুল আমিন হেলালী,কক্সবাজার:
পর্যটন নগরী কক্সবাজারে জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দ। এই সৌজন্য সাক্ষাতে
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর রহমান বলেছেন,জুলাইয়ের চেতনা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে ৫ আগস্ট এর চেতনায় এগিয়ে যেতে হবে। তুলে ধরতে হবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কষ্টের দিনলিপি। কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তারা
আরও বলেন,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেন প্রত্যেক সংবাদ ক্রসচেক করে বাস্তব তথ্যটা উপস্থাপন করা হয় সে বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি বলেন কক্সবাজার একটি অনন্য এবং সম্ভাবনাময় স্থান। কক্সবাজারের সমস্যা সম্ভাবনা পর্যটন শিল্পের বিকাশ তুলে ধরতে কক্সবাজার প্রেসক্লাব এবং জাতীয় প্রেসক্লাবের একযুগে কাজ করবে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আবু সিদ্দিক ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন,হলুদ সাংবাদিকতা হলো তথ্য সন্ত্রাস। হলুদ সাংবাদিকতা সাংবাদিকদের মর্যাদাকে ম্লান করেছে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর যাবত সাংবাদিকতাকে পূজি করে নানা অপকর্ম চালিয়ে গেছে। দীর্ঘ ১৭ বছর যাবত সাংবাদিকতা ছিল না, ছিল ফ্যাসিস্টদের স্তুতি, বন্দনা। আমরা সাংবাদিকতায় পেটডগ হতে চাই না আমরা হতে চাই ওয়াচডগ। যেটি দেশের কল্যাণে ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্হাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যাবস্হাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বিএফইউজে এর সভাপতি এ কে এম মহসিন, মো মোমিন হোসেন, জাহিদুল ইসলাম রনি, শাহনাজ পলি মাসুমুর রহমান খলিলি, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য শাহাবুদ্দীন সিকদার, কামরুল ইসলাম কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি কামাল হোসেন আজাদ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর,বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা'র কক্সবাজার জেলা আহবায়ক নুরুল আমিন হেলালীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত