সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:৫১ এএম
নুরুল আমিন হেলালী,কক্সবাজার :
পর্যটন নগরী কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই গেইট ভেঙ্গে মাঠে হাজার হাজার দর্শক অনুপ্রবেশ করেছে। ফলে খেলা মাঠে গড়ানো অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা যায়, গতকাল থেকে ফাইনাল খেলার টিকেট বিক্রি করায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন টিকেট কেটেও মাঠে ঢুকতে না পারা বিক্ষুব্ধ দর্শক। বিকাল তিনটায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও গ্যালারির ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ এবং মাঠে হাজার হাজার দর্শক ঢুকে পড়ার কারণে বিকেল পাঁচটায়ও খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে
খেলা মাঠে গড়ানো অনিশ্চয়তা স্বাভাবিক। স্বয়ং জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলার প্রভাবশালী নেতৃ বৃন্দের উপস্থিতিতে র্যাব,পুলিশ,সেনাবাহিনী মাঠ থেকে দর্শক সরানোর বিফল চেষ্টার পর সবাই হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে খেলা স্থগিত ঘোষণা করলে ক্ষুব্ধ দর্শক স্টেডিয়ামে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ প্রায় ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে রামু উপজেলা বনাম টেকনাফ উপজেলা ফাইনালে মুখোমুখি হওয়ার কথা থাকলেও দর্শকদের অতিরিক্ত চাপের কারণে খেলা শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে। খেলা শুরু না করায় ক্ষুব্ধ দর্শক স্টেডিয়াম ভবনের দ্বিতীয় তলার কাঁচ ভাঙ্গচুর করেছে।
কক্সবাজার স্টেডিয়ামের গেইট ভেঙ্গে খেলার মাঠে হাজার-হাজার দর্শকের অনুপ্রবেশের কারণে স্বাভাবিকভাবে খেলোয়াড়দের খেলা দেখার কোন সুযোগ নেই। তাছাড়া দর্শক এখন খেলার মাঠে ভিড় জমিয়েছেন।
আজকে খেলোয়াড়েরা খেলবেতো দূরের কথা,উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তবে অনেকের অভিযোগ স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ টিকেট বিক্রি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে প্রাণ ফিরেছে জেলায় ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন এমনটিই বলছেন অনেকেই। কিন্তু খেলা স্থগিত ঘোষণার সাথে সাথে বিক্ষুব্ধ দর্শকদের হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের ফলে স্টেডিয়াম ভবনসহ মাঠের গ্রিলনেট,গোলবার ও ভবনের কাঁচ ভেঙে চুরমার করে ফলে স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেটা কক্সবাজারবাসী হতবাক করে দিয়েছে।উচ্ছৃঙ্খল জনতার ব্যাপক হামলায় গ্যালারির হাজার হাজার দর্শক ও কর্মরত সাংবাদিকদের অনেকেই আটকা পড়ে। এতে দর্শকদের পাশাপাশি কয়েক সাংবাদিকও আহত হয়েছেন।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত