মার্কস অলরাউন্ডার ২০২৫: প্রতিভার খোঁজে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

নিজস্ব প্রতিবেদক    ০৯:৫৮ পিএম, ২০২৫-০৯-১২    76

মার্কস অলরাউন্ডার ২০২৫: প্রতিভার খোঁজে চট্টগ্রামে বর্ণিল আয়োজন

শুরু হয়েছে প্রতিভা অন্বেষণের বৃহত্তম মঞ্চ মার্কস অলরাউন্ডার ২০২৫। ‘সবাইকে ছাড়িয়ে, সবার সেরা’ হবার স্বপ্ন নিয়ে আজ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। ভেন্যু ছিল সিলভার বেলস গার্লস হাই স্কুল এবং পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস আর প্রতিভার ঝলকে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। কেউ গাইল গান, কেউ আবৃত্তি, কেউ বা দেখালেন চমৎকার অভিনয়। কেউ আবার উপস্থিত বক্তৃতা কিংবা গল্প বলার মাধ্যমে মুগ্ধ করলেন বিচারকদের। শিশু-কিশোরদের সৃজনশীলতার অভূতপূর্ব প্রকাশ দেখে অভিভূত উপস্থিত সবাই।
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় এবারও থাকছে তিনটি গ্রুপ— প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। প্রতিটি গ্রুপ থেকেই নির্বাচিত হবেন সেরা অলরাউন্ডার। আর তাদের জন্য পুরস্কার শুধু সম্মাননাতেই সীমাবদ্ধ নয়, বিজয়ীরা পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি।
কি থাকছে এবারের আসরে?
এই আসরে প্রতিযোগীরা অংশ নিতে পারবে নাচ, গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অভিনয়, চিত্রাঙ্কনসহ নানা সৃজনশীল বিষয়ে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে তিনটি ধাপে— আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে।
বাংলাদেশের সব স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মার্কস অলরাউন্ডার বিশ্বাস করে, শুধু পড়াশোনা নয়, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই লুকিয়ে আছে অগণিত প্রতিভা। সেই প্রতিভাই তুলে ধরার সুযোগ করে দিচ্ছে এই প্ল্যাটফর্ম।
প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিচারকের আসনে থাকবেন দেশবরেণ্য শিল্পী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে ইস্পাহানী স্কুলগুলোর ক্রিকেট উৎসব

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০... বিস্তারিত

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প... বিস্তারিত

বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে

বেছে বেছে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে ... বিস্তারিত

খেলাধুলায় তরুণদের পাশে আমজাদ হোসেন

খেলাধুলায় তরুণদের পাশে আমজাদ হোসেন

সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত