মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে কালাপানিয়া এলাকার নিজ বাড়ির চট্টগ্রামে অবস্থানরত স্বজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাঁর প্রচারণার সূচনা হয়।
অধ্যাপক আমজাদ হোসেন ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ও রাজনীতি বিজ্ঞানের সাবেক শিক্ষার্থী।
তিনি বলেন, “ভাগ্য বদলেছে এমপিদের, বদলায়নি ভোটারদের। সন্দ্বীপবাসী এবার পরিবর্তন চায়, উন্নয়নের কান্ডারি চায়। আমি সেই সেবক হতে চাই।”
সভায় তিনি সন্দ্বীপের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে নিরাপদ নৌযাতায়াত, চিকিৎসা সেবার উন্নয়ন এবং আধুনিক পর্যটন দ্বীপে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।
সভায় বক্তব্য দেন এস এম দানিয়ানুল আলম ফার্সি, মাওলানা মনিরুল আলম, সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, সারোয়ার জাহান কচি, মোশাররফ হোসেন ও অধ্যাপক জাফর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নুরুন্নবী রবিন, কবির সোহেল, ইসলামী আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মীর ইসমাইল, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াছিন আরাফাত ভুঁইয়া প্রমুখ।
এ সময় অধ্যাপক আমজাদ আরো বলেন, “সন্দ্বীপে এখনো কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাতে রোগীর জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। দ্বীপে উন্নত চিকিৎসা সেবা নেই। আমি এ পরিবর্তনের জন্যই আসছি। দ্বীপবাসীর দোয়া ও ভালোবাসা চাই।”
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে তিনি সন্দ্বীপে ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত