মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা বলেছেন, “আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর ধরে দেশের যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্দ্বীপকে আমরা একটি মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলবো।”
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আকবরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে তরুণরা বিদেশমুখী হচ্ছে। অথচ প্রতিবেশী দেশ ভারত থেকে অসংখ্য যুবক বাংলাদেশে এসে কাজ করছে। বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সোলাইমান বাদশা ও আবুল কাশেম মাস্টার।
এছাড়া সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদসহ
উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত