বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৫ এএম
খায়রুল ইসলাম :
সীতাকুণ্ডে পৌরসভাধীন জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অগ্রগতি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় পৌরসভাধীন ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামে অবস্থিত জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের
ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক (খন্ডকালীন) তপন চক্রবর্তী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,অত্র স্কুলের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পরিষদের (সিআরবি) সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ডাঃ মোঃ ওমর ফারুক ও ডাঃ মোঃ আলতাফ হোসেন, আরো উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মোছাম্মদ আরজুমান আক্তার লিপিসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তাওহীদুল হক তার বক্তৃতায় বলেন, আপনারা আমাকে প্রধান উপদেষ্টা করে যে দায়িত্ব তুলে দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করে স্কুলের উন্নীতির জন্য কাজ করে যাব।এমনকি স্কুলের যে যে সমস্ত সমস্যা গুলো আছে তা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা মানসিকভাবে আমাকে বুদ্ধি পরামর্শ দেয়া যাতে স্কুলের কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে যায়।আরেকটি কথা সকলকে মনে রাখতে হবে, আপনারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিনা পরিশ্রমে স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পিছনে কাজ করা মানে আখেরাতের একটা পুঁজি অর্জন করা।হয়তবা আপনাদের এই কাজটা কেয়ামতের দিন আমল হিসেবে কাজে লাগতে পারে।কারণ এই প্রতিবন্ধীরা এখনো সমাজে অবহেলিত ও অনেক ক্ষেত্রে মানবিক অধিকার বঞ্চিত।এমনকি এই প্রতিবন্ধীদের মা-বাবারা সব সময় দুশ্চিন্তাগ্রস্হ অবস্থায় থাকেন।তাই এই প্রতিবন্ধীদের পিছনে আমাদের সময় দেওয়া এবং তাদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।সুতরাং এই স্কুল থেকে যদি প্রতিবন্ধীদের আলোর দিশা দেখানো যায়, তাহলে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।এই জন্য আমি সমাজের প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের স্বার্থে বিত্তবানদেরকে স্কুলের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।পরিশেষে আমি স্কুলের সকল ধরনের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
সমাপনী বক্তব্যে স্কুলের সভাপতি দিদারুল হোসেন টুটুল বলেন, প্রধান অতিথি আমাদের স্কুলের সার্বিক সহযোগিতা আশ্বাস দেয়ায় ওনাকে ধন্যবাদ জানাই।পাশাপাশি প্রতিবন্ধী স্কুলের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানাই।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ আরজুমান আক্তার লিপি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত