সীতাকুণ্ডে প্রভাবশালীদের জমি রক্ষায় কৃষকদের জমিতে খাল খননের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    ১২:২০ এএম, ২০২৫-০৯-১৫    249

সীতাকুণ্ডে প্রভাবশালীদের জমি রক্ষায় কৃষকদের জমিতে খাল খননের অভিযোগ

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড: 

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রভাবশালী ব্যক্তিদের জমি রক্ষার জন্য নাঙ্গুইল্লা ছড়ার পানির গতিপথ পরিবর্তন করে স্থানীয় কৃষকদের বিএস রেকর্ডভুক্ত জমির ওপর দিয়ে খাল খননের অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ কৃষকরা কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখিল এলাকায় সরকারি অর্থায়নে একটি খাল খননের কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকৌশলী জাহেদ allegedly রাঘব বোয়ালদের জমি বাঁচাতে ছড়ার প্রকৃত গতিপথ অনুসরণ না করে খালটি কৃষকদের আবাদি জমির উপর দিয়ে নিতে চান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকৃত ছড়াটি যেখানে খাল আকারে রূপ নেয়ার কথা ছিল, সেখানে না করে ঠিকাদার স্থানীয় প্রভাবশালীদের জমি বাদ দিয়ে কৃষকদের ফসলি জমি কেটে খাল খননের চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে কৃষকরা বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, প্রকৌশলী জাহেদ স্থানীয় দুইজন প্রভাবশালী ব্যক্তির সাথে মিলে জোরপূর্বক খাল খননের পরিকল্পনা করছেন। কৃষকরা এ বিষয়ে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি দেখা না করে কখনও মিরসরাই অফিসে, আবার কখনও সীতাকুণ্ড পৌর সদরে যেতে বলেন।

এলাকাবাসীর পক্ষে কৃষক সোহাগ বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি প্রকৃত ছড়ার পথ ধরেই খালটি করার জন্য। কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। উপায় না দেখে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছি।”

এছাড়া খাল খননের পাশাপাশি বেড়িবাঁধের পাশের কৃষি জমিও দখল করে সেখানে একটি বড় রাস্তা নির্মাণের চেষ্টা চলছে, যা স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রজেক্টে যাওয়ার পথ বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (চট্টগ্রাম)–এর নির্বাহী প্রকৌশলী (সেচ) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

স্থানীয় কৃষকদের দাবি, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কৃষি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ জরুরি।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত