সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১০:০৭ এএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, “রাজনীতি হবে জনগণের খেদমতের জন্য, ক্ষমতার জন্য নয়; এটি একটি আমানত। ক্ষমতার ভাগীদার হতে আমি আসিনি, এসেছি আপনাদের নিত্যদিনের সাথী হতে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপের এনাম নাহার মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি না—লোভনীয় কথায় আপনাদের ফাঁকি দিতে আসিনি। আমি শুধু প্রতিশ্রুতি নয়, আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। সত্যের পক্ষে কথা বলব, মানুষের জন্য কাজ করব। এটাই আমার রাজনীতি।” অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপের নিত্যদিনের সমস্যাগুলো তুলে ধরে বলেন, “দশকের পর দশক ধরে সন্দ্বীপবাসী নদীভাঙন, অনিরাপদ নৌযাতায়াত, শিক্ষার ঘাটতি, কর্মসংস্থানের অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবার মধ্যে জীবন কাটাচ্ছে। এসব সমস্যা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকে, সমাধানের উদ্যোগ দেখা যায় না। আমি চাই ইনশাআল্লাহ, এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে।” তিনি যোগ করেন, “আজকের রাজনীতিতে নৈতিকতার অভাব প্রবল। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি ও লুটপাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা চাই সুস্থ রাজনীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সেবামূলক নেতৃত্ব।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কর্মীদের আপ্যায়নের পর হাতপাখা প্রতীক, গেঞ্জি ও পতাকা বিতরণ করা হয়। বেলা ৩টার দিকে শোভাযাত্রা শুরু হয় গুপ্তছড়া ঘাট থেকে। শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। শেষ পর্যন্ত এনাম নাহার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। শোডাউন শেষে সন্ধ্যায় কর্মসূচির সমাপ্তি ঘটে কালাপানিয়ার নিজ বাড়িতে। পথসভায় উপস্থিত সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাডমিন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরুন, সত্য প্রকাশ করুন। রাজনীতির ধারা পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি একা পারব না, আপনাদের সহযোগিতা চাই।”
অধ্যাপক আমজাদ হোসাইন শেষ মুহূর্তে বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য পথে চলার তাওফিক দেন। সন্দ্বীপ যেন উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে পারে, এ দোয়া করি।”
পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর ইসমাইল। বক্তব্য দেন মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব খান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ ও ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত ভূঁইয়া।
শোভাযাত্রা ও পথসভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত