বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪ এএম
চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে শুরু হওয়া শোভাযাত্রা দলীয় প্রতীক হাতপাখা নিয়ে গুপ্তছড়া ঘাট থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে এনাম নাহার মোড়ে গিয়ে পথসভায় পরিণত হয়। শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। পথজুড়ে নারী, পুরুষ ও শিশুসহ স্থানীয় জনসাধারণ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শোভাযাত্রা উপভোগ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঞা। পথসভায় বক্তব্য রাখেন মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব খান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেন,
“রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের খেদমতের জন্য। আমি মৌসুমের ভাগিদার হতে আসিনি, এসেছি সন্দ্বীপবাসীর নিত্যদিনের সাথী হতে। আমি আপনাদেরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, আপনারাও আমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবেন।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কেবল নির্বাচনের সময় মাঠে নামে না, বরং মানুষের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকে। আমি সন্দ্বীপবাসীর দোয়া ও সমর্থন কামনা করি।”
পথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাঈল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূঞা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, সহ-সভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান শামীম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আমীন রসুল রিয়াদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, দ্বীনি সংগঠনের সভাপতি জনবা ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান, মাওলানা মুফতী মনিরুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত ভূঁইয়া, সহ-সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আবরার ও মজিবুর রহমানসহ অন্য নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সমর্থনের দৃশ্য লক্ষ্য করা যায়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত