মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় পাহাড়চূড়ায় অবস্থিত ঐতিহাসিক হযরত মাওলানা কমর আলী শাহ (রহঃ) — যিনি স্থানীয়ভাবে চাল–ডাল পীর নামে খ্যাত — তাঁর মাজার আজও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত।
লোকমুখে প্রচলিত আছে, কয়েকশত বছর আগে হযরত ডাল–চাল মিয়া (রহ.) বড় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের পাশের একটি মসজিদে আশ্রয় নেন। আরব থেকে আগত এই আউলিয়া দীর্ঘদিন এখানে অবস্থান করে ইসলাম প্রচার ও মানুষের হেদায়েতের কাজে আত্মনিয়োগ করেন। তিনি দরিদ্র-অসহায় মানুষকে চাল ও ডাল খাওয়াতেন। আশ্চর্যের বিষয়, তাঁর কাছে থাকা চাল–ডাল কখনো ফুরাতো না। এ অলৌকিক ঘটনাকেই ঘিরে আজও এই মাজার পরিচিত “চাল–ডালের মাজার” নামে।
ঐতিহাসিক কাহিনি থেকে জানা যায়, ১৬৬০ খ্রিষ্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজা আরাকান যাওয়ার পথে এই অঞ্চলে অবস্থান করলে হযরত ডাল–চাল মিয়া (রহ.) তাঁর বহরকে চাল–ডাল রান্না করে খাওয়ান। জনশ্রুতিতে আছে, তিনি বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। মৃত্যুর দিনও তিনি এক মুঠ চাল ও এক মুঠ ডাল রান্না করে সারাদিন মানুষকে মেজবানি করে খাওয়ান। সন্ধ্যার দিকে তাকে আর দেখা যায়নি, পরে বর্তমান স্থানে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
মাজারটিকে ঘিরে আরেকটি অনন্য কাহিনি প্রচলিত আছে। বলা হয়, তিনি গভীর জঙ্গলে ইবাদতের সময় পশুপাখিদের উদ্দেশে বলেছিলেন, “তোদের খাওয়ার সমস্যা হবে না কেয়ামত পর্যন্ত।” এরপর থেকে আজও এখানে মানতকারীরা পশুপাখির জন্য আলাদা জায়গায় খাবার রাখেন, তারপর মানুষের মাঝে দান করেন।
পাহাড়চূড়ায় অবস্থিত এ মাজারে পৌঁছাতে হলে প্রায় ৩০০ এর অধিক সিঁড়ি অতিক্রম করতে হয়। চারপাশের সবুজ পাহাড় আর উপর থেকে বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য ভক্তদের মুগ্ধ করে। ১৪ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায়, দূরদূরান্ত থেকে বহু আশেক-ভক্ত মাজারে উপস্থিত হয়েছেন। ভক্ত এনাম, জাবেদ ও মন্নান বলেন, “উপরে উঠতে কষ্ট হলেও মহান আল্লাহর অলির দরবারে আসতে পেরে মনে শান্তি পাই।” তবে মাজারে বিদ্যুৎ লাইনের মেইন সংযোগ তারটি চুরি করে নিয়ে যাওয়ায় আমাদের অজু করতে কষ্ট হয়।
প্রতি বছর বৈশাখ মাসে এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক ওরশ শরিফ। এ সময় হাজারো ভক্ত-অনুরাগী সমবেত হন। মানত পূরণের জন্য অনেকে চাল, ডাল ও বিভিন্ন দান সামগ্রী নিয়ে আসেন। স্থানীয়দের বিশ্বাস, এ মাজারে আন্তরিক মনে দোয়া করলে মনের কামনা পূর্ণ হয়।
চট্টগ্রামের আধ্যাত্মিক ইতিহাস ও লোকঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আজও কুমিরার চাল–ডালের মাজার জনমানুষের ভক্তি ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত