সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৯:০৭ এএম
রাজনীতি মানেই কি কেবল ক্ষমতার খেলা? মানুষ আজ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। সময়ের সাথে সাথে জননেতার কাছে সরাসরি কথা বলার সুযোগ যেন বিলাসিতায় পরিণত হয়েছে। কিন্তু সন্দ্বীপে এক ভিন্ন দৃশ্য ফুটে উঠছে। অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন তার পথসভায় দাঁড়িয়ে বলছেন— রাজনীতি হবে খেদমতের, মানুষের কল্যাণের, ক্ষমতার নয়। তিনি আসছেন শুধু প্রতিশ্রুতির ভাষণ নিয়ে নয়; আসছেন কাজের অঙ্গীকার নিয়ে, দায়বদ্ধ সেবার প্রত্যয়ে।
তবে যতই প্রতিশ্রুতি দেয়া হোক, যদি দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজিতে বাধাগ্রস্ত হয় সেবা — তাহলে মানুষের আশা ভেস্তে যায়। অধ্যাপক আমজাদ হোসাইনের ভাষণে আছে একান্ত মানবিক চেতনা, দায়িত্ববোধ এবং নৈতিক রাজনীতির যে অভিলাষ — সেটি যদি বাস্তবে পরিণত হতে পারে, সন্দ্বীপ কেবল একটি নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ থাকবে না; হবে উন্নয়নের দৃষ্টান্ত।
নদীভাঙন, অনিরাপদ নৌযাতায়াত, শিক্ষার ঘাটতি, কর্মসংস্থানের অভাব, স্বাস্থ্যসেবার দুর্বলতা — এসব সমস্যার কথা শুধু বলা হয়, কিন্তু সমাধানে মনোযোগ দেওয়া হয় কমই। এই প্রকৃত দুঃসহযাত্রার মাঝেই জননেতার প্রতিশ্রুতি কখনও কখনও নীরবে থাকেই। তাই এই পথসভা শুধু একটি সভা নয়; এটি একটি আহ্বান — সাধারণ মানুষের অভিজ্ঞতা, কষ্ট ও অভাবের কথা শুনে সেটি বদলানোর জন্য সংগ্রাম করার আহ্বান।
অধ্যাপক আমজাদ হোসাইন বলছেন, “রাজনীতি হবে জনগণের জন্য খেদমতের, ক্ষমতার জন্য নয়; এটি একটি অমানত।” — এ কথাটি যদি শুধু বিদ্বেষবিহীন ভাষণেই না থেমে রেখে, কর্মসূচিতে রূপ পায়; তাহলে পরিবর্তন ঘনিয়ে আসবে সন্দ্বীপে।
এমপি প্রার্থী বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি না — লোভনীয় কথায় আপনাদের ফাঁকি দিতে আসিনি। আমি কথা দিচ্ছি: আপনাদের পাশে থাকব; কথা বলব সত্যের পক্ষে; কাজ করব মানুষের জন্য।” এই সব কথার মাঝে রয়েছে কঠিন এক বাস্তবতার স্বীকৃতি — যে কথাটি স্বীকার করতে হবে, অধিকার প্রতিষ্ঠার যাত্রাটি সহজ হবে না। তবে এই স্বীকারোক্তি থেকেই আসে প্রকৃত আন্তরিক প্রয়াস; এবং সেই প্রয়াসই বদলাতে পারে একেকটি নদীর ধারা, একেকটি নৌপথ, একেকটি বিদ্যালয়, একেকটি হাসপাতাল।
সন্দ্বীপের মানুষ আজ কষ্টে আছে; অভাব গোনা যায় সবখানেই। তবে অভাব আর কষ্ট যখন জননেতার ঘোষণা নয়, বরং আন্দোলনের উদ্দেশ্যে পরিণত হয়, তখন জীবনের আশা ঝরে ওঠে। জননেতা যদি সত্য সেবায় বিশ্বাস রাখে — তাহলে শুধু ভোটের দিন নয়, প্রতিটি দিনের কাজই মানুষের উন্নয়ন নিশ্চিত করবে।
এই পথসভাটি হবে দৃঢ় সংকল্পের আরম্ভ। সাংবাদিক ও সাধারণ জনগণ — সবার কাছে আহ্বান, সক্রিয় অংশ গ্রহণ ও সত্যপথে সহযোগিতা করা যেন বাধ্যবাধকতা হয়ে ওঠে।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাকà¦... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেà¦... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পà... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। à¦... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত