মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে ছয় বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন।
আজ বুধবার দুপুরে উপজেলার পেলিশ্যার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী (৬) স্থানীয় আবু তাহেরের ছেলে। সে মান্নান নাহার হাফেজিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলীকে একই বাড়ির প্রতিবেশী জাহাঙ্গীর আলম বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, ‘এই ঘটনা শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও মানবিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি অসহায় শিশুর ওপর এমন অমানবিক বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাই—এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।’
অধ্যাপক আমজাদ হোসাইন নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আল্লাহ তাআলা এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত