উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা: কলেজ জীবন শুধু বই পড়ার জায়গা নয়; এটি চরিত্র গঠনের সোনালী সময়

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ০৭:০৬ পিএম, ২০২৫-০৯-১৭    38

উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা: কলেজ জীবন শুধু বই পড়ার জায়গা নয়; এটি চরিত্র গঠনের সোনালী সময়

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাহিদুল আলম

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তোমরা যারা নতুনভাবে কলেজ জীবনে পদার্পণ করলে, আজ থেকে তোমাদের জন্য এক নতুন যাত্রার সূচনা হলো। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিকভাবে গড়ে তুলতে হবে। জ্ঞান, সততা নৈতিকতার সমন্বয়ে একজন শিক্ষার্থী যেমন মানুষকে বদলাতে পারে, তেমনি সমাজ দেশকেও আলোকিত করতে পারে। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সৎ, পরিশ্রমী দায়িত্বশীল হয়ে এগোতে হবে। তোমাদের মেধা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি আধুনিক, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের স্বপ্ন।

অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবন শুধু বই পড়ার জায়গা নয়; এটি চরিত্র গঠনের সোনালী সময়। সময়কে কাজে লাগাতে শিখো, কারণ নষ্ট সময় আর ফিরে পাওয়া যায় না। শিক্ষক-অভিভাবকদের প্রতি সম্মান দেখাও, সত্যবাদী হও এবং নিয়মিত অধ্যয়ন করো। মাদক, অবক্ষয় সামাজিক অনাচার থেকে নিজেকে দূরে রাখো। একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় শুধু পরীক্ষার ফলাফলে নয়, বরং তার চারিত্রিক দৃঢ়তায়। তোমরা সুশিক্ষিত মানুষ হয়ে উঠলেই দেশ উপকৃত হবে।

সময় কলেজের গভর্নিং বডির সদস্য মো. সিরাজ উদ্দিন, সমাজসেবক নেছার আহাম্মদ, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দাশ, আবু ছগির, কাজী মাহবুবুর রহমান প্রভাষক নুর মোহাম্মদ চৌধুরী বক্তব্য দেন

নবীনবরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপক লয়ালা নাজনীন রব প্রভাষক মোহাম্মদ নাজিম উদ্দিন

রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত