মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ–মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, “দলকে জয়ী করা শুধু লক্ষ্য নয়, সন্দ্বীপকে উন্নয়নের ট্র্যাকে ফিরিয়ে আনা আমাদের মূল দায়িত্ব।” আজ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা দেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম। বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন খায়রুল আহসান মারজান, সদস্য, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। কর্মশালার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন
বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসাইন।
অধ্যাপক আমজাদ হোসাইন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ক্ষমতার জন্য রাজনীতি নয়, জনগণের খেদমতই আমাদের রাজনীতির মূল ভিত্তি। সন্দ্বীপের দীর্ঘদিনের অনুন্নয়ন ও অবহেলার অবসান ঘটিয়ে এ দ্বীপকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চলে রূপ দেওয়াই আমাদের লক্ষ্য। দলকে শক্তিশালী করা মানে জনগণের স্বার্থকে প্রতিষ্ঠা করা।” তিনি আরও বলেন, “আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সংগঠিতভাবে কাজ করা, ভোটারদের আস্থা অর্জন করা এবং দ্বীপের উন্নয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।”
কর্মশালায় অংশ নেওয়া স্থানীয় নেতাকর্মীরা জানান, অধ্যাপক আমজাদের আন্তরিক ও অনুপ্রেরণাদায়ক বক্তব্য তাদের আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত