মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম
জমকালো আয়োজনের মধ্যদিয়ে হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের বিদায় সংবর্ধনা এবং প্রয়াত শিক্ষকদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অবসরগ্রহণকারী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, নুরুল করিম, মোঃ জাকির হোসেন এবং মোঃ শহিদ উল্ল্যাহকে বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাঁদের ফুল, ক্রেস্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়।
একই সাথে বিদ্যালয়ে চাকুরীকালীন ও অবসরগ্রহণ উত্তরকালে মৃত্যুবরণকারী সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারীকে দেওয়া হয়
মরণোত্তর সম্মাননা। সম্মাননাপ্রাপ্ত শিক্ষক -কর্মচারীরা হলেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবদুচ ছালাম, সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সান্দার, সাবেক শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. মোশারফ হোসেন, নুর মোহাম্মদ আল কাদেরী, তপন কুমার দাস, মো. সিরাজুল ইসলাম এবং অফিস সহায়ক আবদুল মোতালেব ও মো. ইউসুফ আলী নান্নু।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ও সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি মমতা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি প্রয়াত শিক্ষকদের আত্মার চিরশান্তি কামনা করা হয়।
স্মরণসভা ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সংবর্ধিত শিক্ষকগণ এবং প্রয়াত শিক্ষকদের পরিবারবর্গ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন।
বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ পঞ্চাশ বছর পরে বর্ণিল আয়োজনে এক অন্য রকম আবেগঘন পরিবেশে
প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে বিদায় জানায়। পাশাপাশি সকল চাওয়া-পাওয়া ও মান-অভিমানের ওপারে চলে যাওয়া প্রয়াত শিক্ষক-কর্মচারীদের জানানো হয় শ্রদ্ধা ও ভালোবাসা। শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগময় ও স্মৃতিময়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত