মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৯ পিএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, “আমি রাজনীতি করি সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। আলেম সমাজকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়।” ২১ সেপ্টেম্বর, রবিবার, সন্দ্বীপের আজিমপুর আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে আলেম-উলামা, শিক্ষক ও ছাত্রদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। আমজাদ হোসাইন বলেন, “আপনারাই দ্বীনের আলোকবর্তিকা, সমাজের পথপ্রদর্শক। অথচ দুঃখজনকভাবে রাষ্ট্র আপনাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। ইমাম-খতিব ও আলেম সমাজ সবসময় অবহেলিত থেকে গেছেন। অথচ আপনারাই আমাদের সন্তানদের ঈমান-আকীদা শুদ্ধ রাখছেন, নৈতিকতা শিক্ষা দিচ্ছেন, সমাজকে অন্ধকার থেকে আলোয় আনছেন।”
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন— সংসদে যেতে পারলে দ্বীপের প্রতিটি মসজিদের ইমাম-খতিব ও সকল মাদ্রাসার জন্য সরকারি বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করবেন। টিআর-কাবিখার একটি অংশ মসজিদ-মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন। মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য পাঠদানের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষকদের প্রাপ্য সম্মানী নিশ্চিত করার উদ্যোগ নেবেন। আলেম সমাজের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে বিশেষ আইন প্রণয়নের দাবি তুলবেন। মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের বেতন সরকারি ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানাবেন। বক্তৃতায় তিনি আরও বলেন, “আমি একা কিছুই করতে পারব না। আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থনই হবে আমার সবচেয়ে বড় শক্তি। আসুন, আমরা একসাথে কাজ করি— দ্বীপের মসজিদ-মাদ্রাসাগুলোকে শক্তিশালী করি, আলেম সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করি, এবং দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত এক আধুনিক সন্দ্বীপ গড়ে তুলি।”
তার এই বক্তব্যে উপস্থিত আলেম ও শিক্ষক সমাজ আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকেই বলেন, আলেম সমাজকে সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে আমজাদ হোসাইন সত্যিই তাদের হৃদয় ছুঁয়ে গেছেন।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত