মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মুহাম্মদ মাহিন সাইমুনের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন। ২৩ সেপ্টেম্বর কবর জিয়ারতের সময় তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় আবেগঘন ভাষণে অধ্যাপক আমজাদ বলেন, “সাইমুনের মতো মেধাবী ছাত্র-যুবককে অকালে হারানো শুধু পরিবারের নয়, পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা চাই না আর কোনো মা তার সন্তানের লাশ বুকে নিয়ে কান্না করুক। এ দেশের প্রতিটি তরুণ-যুবক যেন নিরাপদ ও স্বাধীন পরিবেশে জীবন গড়ে তুলতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে যাতে নতুন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেদিকে দেশবাসীকে সর্বদা সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” স্থানীয়রা এসময় শহীদ মাহিন সাইমুনের ত্যাগকে স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। অধ্যাপক আমজাদ প্রতিশ্রুতি দেন—শহীদের রক্ত যেন বৃথা না যায়, সে জন্য তিনি সর্বদা জনগণের পাশে থাকবেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত