মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়পুর মুহুরী বাড়ির বাসিন্দা মো. হানিফের মেয়ে তাসলিমা আক্তারের সঙ্গে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো: জসীম উদ্দিনের পুত্র মো. জিসান (২৩)-এর ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। পাঁচ মাস আগে তারা গোপীনাথপুরে আমিনুর রহমান মিস্ত্রীর বাড়ির বুলু বেগমের
বাড়িতে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
রোববার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর জিসান ঘর থেকে বের হয়ে গেলে অভিমান করে তাসলিমা ভাড়া বাসার টয়লেটে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন,“ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত