মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ পিএম
দেবী পক্ষের সূচনায় শুভ মহালয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। গত ২১ সেপ্টেম্বর, রোববার এই আয়োজনের মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক বিশ্বতানের পরিবেশনায় বিশেষ গীতিনাট্য—‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’।
গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে ছিল পূজা, চণ্ডীপাঠ, আলোচনা সভা, সংগীত, নৃত্য ও ধর্মীয় গীতিনাট্য।
সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দোদুল দত্ত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শিমুল মুহুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম মহানগর দক্ষিণ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দরবান জেলার দায়িত্বরত ট্রাস্টি দীপক কুমার পালিত।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন সন্তোষ নন্দী।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, পরিষদের সহ-সভাপতি নিখিল দে ও লেলিন পাল, যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল দে প্রমুখ।
বিশেষ পরিবেশনা ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’
আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্বতানের পরিবেশনায় মূল গীতিনাট্য ‘দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী’ দর্শকদের মুগ্ধ করে।
সংগীত পরিচালনায় ছিলেন নিভূ সেন, নৃত্য পরিচালনায় অনিক রায় চৌধুরী এবং পরিকল্পনায় ছিলেন অর্পনা রায় চৌধুরী।
পুরো আয়োজনটি বাস্তবায়নে সমন্বয় করেন আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহাসহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা পরিষদকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত