সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১০:১২ এএম
শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ওয়ার্লেস ঝাউতলা কলোনী জামে মসজিদে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই নয়, প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোকেও অন্তর্ভুক্ত করছে। ওয়ার্লেস কলোনী জামে মসজিদ এলাকায় গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এলাকার পানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীর নিরবচ্ছিন্নভাবে পানির সুবিধা নিশ্চিত
করা আমাদের দায়িত্ব। মেয়র আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পাবেন এবং নগরের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রকল্প তত্বাবধানকারী সদস্য মো. আকতার হোসেন, মাওলানা আলাউদ্দীন ছাবেরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা à¦... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্তà§... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে à¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত