মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪১ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পেলিশ্যার বাজারের দক্ষিণ পাশে স্থানীয় আবু তাহেরের ছেলে মোহাম্মদ আলী হোসেন (শিশু) নিহত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর একই এলাকার জাহাঙ্গীর আলম শিশুটিকে হঠাৎ মাথার ওপর থেকে ছুড়ে ফেলেন। এতে গুরুতর আহত হয়ে শিশুর নাক, কান ও শ্বাসনালী দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। প্রথমে সন্দ্বীপ মেডিক্যালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলী মারা যায়। ঘটনার পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকাজুড়ে ক্ষোভ ও
আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি—এ ধরনের নৃশংস ঘটনার কারণে অভিভাবকরা সন্তানদের স্কুল-মাদ্রাসায় পাঠাতেও ভীত হয়ে পড়ছেন। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে নিহত আলীর পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন। তিনি পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। আগামীকাল ৩০ সেপ্টেম্বর ওই ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। অধ্যাপক আমজাদ বলেন, “এই পরিবার তাদের সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে। আমি চাই, অন্তত একটি নিরাপদ আশ্রয় দিয়ে তাদের পাশে দাঁড়াতে।” এলাকাবাসী মনে করছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মানুষের আস্থা ও নিরাপত্তা ফিরে আসবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত