মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
জামায়াতে ইসলামী দেশে দূর্নীতি, চাঁদাবাজ মুক্ত ও সুখী সমৃদ্ধ শান্তির সমাজ কায়েম করতে আপোশহীন আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলাউদ্দীন সিকদার।
বাউরিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ তালুকদার এর সভাপতিত্বে মোহাম্মদ শাহেদ সারওয়ার শামীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে যে আশাবাদের সৃষ্টি হয়েছিলো মহল বিশেষের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতার লিপ্সার কারণেই তা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিপ্লবোত্তর প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী
বিচারের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও মহল বিশেষের হঠকারিতার কারণেই অন্তর্বর্তী সরকার সে অবস্থান থেকে সরে আসার মওকা খুঁজছে। তারা জুলাই সনদের সাংবিধানিক ভিত্তিও দিতে চায় না। ফলে পুরোপুরি বিপ্লবই ব্যর্থ হওয়ার পথে। কিন্তু সচেতন ছাত্র-জনতা এসব ষড়যন্ত্র কোন ভাবেই মেনে নেবে না বরং প্রয়োজনে আবারো রাজপথে নেমে সকল গণদাবি আদায় করেই ছাড়বে। তিনি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর পিআর পদ্ধতি নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের, সহঃ সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, আদর্শ শিক্ষক ফেডারেশন সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা সোলাইমান চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, যুব বিভাগ সভাপতি মাকছুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উত্তর শাখা সভাপতি মোহাম্মদ আয়াত উল্যাহ মেহরাজ, যুব ও সমাজ কল্যাণ পরিষদ সভাপতি হাফেজ আব্দুল হান্নান
আব্দুল কাদের শাহেদ,সাইমুম পরিষদ সভাপতি জহিরুল ইসলাম জন্টু প্রমুখ।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত