মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
দেশের জাতীয় রেমিট্যান্স আয়ের প্রায় ১৩ শতাংশই আসে সন্দ্বীপের প্রবাসীদের কাছ থেকে। অথচ এই দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা এখনো মধ্যযুগীয় কষ্টে জর্জরিত। নারী-পুরুষ, শিশু, অসুস্থ রোগী—সবাইকে ভাটার সময় কোমরসমান কাদা মাড়িয়ে জাহাজ, ট্রলার, লালবোট কিংবা স্পিডবোটে উঠতে হয়। জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ করে প্রতিদিন এভাবেই পারাপার করতে হয় হাজারো মানুষকে।
স্থানীয়রা বলছেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে জরুরি ভিত্তিতে গুপ্তছড়া ঘাটের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। ঘাটে অন্তত এক কিলোমিটার দীর্ঘ ব্রীজ নির্মাণ এবং জোয়ার ও ভাটার সময় যাত্রীদের উঠানামার সুবিধার জন্য আলাদা দুটি সিঁড়ি স্থাপন করার দাবি জানিয়েছেন তারা। আপাতত ৫০০ মিটার দীর্ঘ একটি স্টিলের সেতু নির্মাণ করলেই যাত্রী ভোগান্তি অনেকাংশে লাঘব করা সম্ভব বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
এ বিষয়ে সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে জাতীয় রাজস্বে ১৩ শতাংশ রেমিট্যান্স জমা হয় সন্দ্বীপ থেকে। অথচ এখানকার যোগাযোগব্যবস্থা এখনো সেই আগের দুর্দশার মধ্যেই রয়েছে। মানবিক কারণে ও স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
সন্দ্বীপবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির প্রতি নজর দেবে এবং স্থায়ী ও টেকসই সমাধানের উদ্যোগ নেবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত