মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩ এএম
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। ইউএনও মংচিংনু মারমা বলেন, “ দুর্গাপূজা আমাদের সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তাই এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহল দিচ্ছে, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্বিঘ্নে পূজা পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।” তিনি আরও বলেন, “উৎসবকে ঘিরে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। পূজামণ্ডপে আসা ভক্তদের যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি চলছে।” পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা ইউএনওকে স্বাগত জানান এবং প্রশাসনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এবারের পূজায় ভক্তরা নিশ্চিন্তে মণ্ডপে আসতে পারছেন, যা প্রশাসনের কার্যকর পদক্ষেপের ফল।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত