মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ০২:০৭ পিএম, ২০২৫-০৯-৩০    49

মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ডাউন লাইনের ৬৭/৮ নাম্বার পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ওই এলাকার বদি মাস্টার বাড়ির বাসিন্দা আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ৯টার দিকে একসঙ্গে আপ ও ডাউন লাইনে ট্রেন আসছিল। এ সময় মহিউদ্দিন একটি লাইন পার হলেও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি চোখে পড়েনি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি কাটা পড়ে মারা যান। ঘটনাস্থলেই তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, “লোকটির দেহ আর মাথা আলাদা হয়ে যায়, চিনতে পারা যাচ্ছিল না। পরে তাঁর মোবাইলে থাকা নম্বরে যোগাযোগ করা হলে পরিচয় জানা যায়।” দুর্ঘটনার পর জোরারগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। মোবাইলের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত