সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:০৬ এএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা এবং ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। লিফলেট বিতরণের সময় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “দেশ আজ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।” তিনি আরও বলেন, “৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারলেই রাষ্ট্রে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানুষের অধিকার নিশ্চিত হবে। বিএনপি জনগণের শক্তির ওপর আস্থা রাখে, তাই ধানের শীষে ভোট দিয়ে এ আন্দোলনকে সফল করতে হবে।” এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কাছে দলের ভবিষ্যৎ কর্মসূচি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত