মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
আজ ১ অক্টোবর—বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মান পুনঃস্মরণের দিন। অথচ বাস্তবতা হলো, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চলার শক্তি কমে যায়, কিন্তু জীবনের মূল্য কমে না। আমাদের সমাজে অনেকে প্রবীণ পিতামাতাকে বোঝা মনে করেন। ফলে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন। বাংলা সাহিত্যে, পুরাণে কিংবা ইতিহাসে আমরা দেখি প্রবীণদের সম্মানের ঐতিহ্য। রামচন্দ্র পিতার আদেশ পালনে বনবাসে গিয়েছিলেন। অথচ আজকের দিনে অনেক সন্তান নিজেদের সুবিধার জন্য বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে। যেন প্রবীণদের জীবন হলো এক প্রকার কারাবাস। সমাজে প্রবীণরা অকর্মণ্য নন—বরং তাঁরা অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের সঞ্চিত জ্ঞান, মূল্যবোধ ও জীবনের শিক্ষা তরুণ প্রজন্মকে পথ দেখাতে পারে। কিন্তু আমরা তাঁদের কথা শুনি না, তাঁদের পাশে দাঁড়াই না। বয়সের ভারে ন্যুব্জ শরীর হলেও তাঁদের মর্যাদা অটুট থাকা উচিত। এই প্রবীণ দিবসে আমাদের ভাবতে হবে—আমরা আমাদের মা-বাবা, দাদা-দাদী বা নানা-নানীর সঙ্গে কেমন আচরণ করছি। আজ আমরা তাঁদের অবহেলা করলে, কাল আমাদের সন্তানেরা একই আচরণ করবে আমাদের সঙ্গে। প্রবীণদের প্রতি দায়বদ্ধতা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক শৃঙ্খলারও অপরিহার্য অংশ। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রবীণদের মর্যাদা রক্ষায়। বৃদ্ধাশ্রম নয়, ভালোবাসার ঘর হোক তাঁদের শেষ আশ্রয়। প্রবীণদের সম্মান দিন, কারণ একদিন আপনিও হবেন প্রবীণ।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত