হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের রাজসিক বিদায়

হাসান মেহেদী    ০৯:৩৭ পিএম, ২০২৫-১০-০৩    32


হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষকের রাজসিক বিদায়

সুসজ্জিত স্কাউট সদস্যদের গার্ড অব অনারের সাথে শত শত শিক্ষার্থীর পুস্পবৃষ্টি আর মুহুর্মুহু করতালির  মাঝে দৃপ্ত পায়ে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন চারজন শিক্ষক। আনুষ্ঠানিক অবসর গ্রহণ করতে চললেও তাঁদের চোখে নেই ক্লান্তির ছাপ বরং আছে এক পরিপূর্ণ সফল কর্মজীবন সমাপ্তির প্রশান্তির ছায়া।

সম্প্রতি সফলভাবে কর্মজীবন সমাপ্তির পর অবসরে যাওয়া চারজন শিক্ষকের জন্য জমকালো  আয়োজনের মধ্যদিয়ে বিদায় সংবর্ধনা আর কর্মকালীন ও অবসরোত্তরকালে প্রয়াত সাত শিক্ষক ও দুই কর্মচারীর জন্য স্মরণ সভার আয়োজন করেছে ফটিকছড়ির ঐতিহ্যবাহী হেয়াকো  বনানী উচ্চ বিদ্যালয়। গত ২০ সেপ্টেম্বর, শনিবার বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সংবর্ধনা  ও স্মরণ সভা আয়োজন করা হয়।
অবসরগ্রহণকারী চারজন হলেন- বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, নুরুল করিম, মোঃ জাকির হোসেন এবং মোঃ শহিদ উল্ল্যাহ।

বাবু শংকর কুমার চক্রবর্ত্তী ১৯৮৮ সালে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে  এই বিদ্যালয়ে যোগদান করেন এবং  ২০২৩ খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন।  মোঃ জাকির হোসেন সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে ১৯৯০ সালে হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ে যোগ দেন এবং  ২০২৩ সালে তিনি অবসর গ্রহণ করেন। সিনিয়র শিক্ষক  নুরুল করিম সহকারী শিক্ষক (বাংলা) হিসেবে ১৯৮৪ খ্রিস্টাব্দে এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি  নিয়ম অনুযায়ী ২০০৮ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ সহিদ উল্যাহ ১৯৮১ যোগ দেন এবং ২০২৫ খ্রিস্টাব্দে তাঁর চাকুরীজীবন শেষ হয়। সফল কর্মজীবন সমাপ্তির পর অবসরগ্রহণ কালে তাঁদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং ১৯৮৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে  তাঁদের  ক্রেস্ট,  উপহার সামগ্রী  ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়। বিদায়ী চারজন শিক্ষকের প্রত্যেককে বিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ডের চার লাখ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রত্যেক বিদায়ী শিক্ষককে সম্মাননা হিসেবে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়। একই সাথে বিদ্যালয়ে চাকুরীকালীন ও অবসরগ্রহণ উত্তরকালে মৃত্যুবরণকারী সাতজন শিক্ষক ও দুইজন কর্মচারীকে দেওয়া হয় মরণোত্তর সম্মাননা। তাঁদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, ফুল ও নগদ আর্থিক সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত  শিক্ষক-কর্মচারীরা হলেন:  প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মরহুম আবদুচ ছালাম (চাকুরীকাল: ১৯৭৫ - ২০০৭ খ্রি.), সাবেক প্রধান শিক্ষক প্রয়াত বাবু নির্মল চন্দ্র সান্দার (চাকুরীকাল : ১৯৮০ - ২০১৪ খ্রি,), সহকারী শিক্ষক (গণিত) মরহুম মোঃ মোস্তাফিজুর রহমান (চাকুরীকাল: ১৯৯০-২০১২ খ্রি.), সহকারী শিক্ষক মরহুম মোঃ মোশারফ হোসেন (চাকুরীকাল : ১৯৮৫-২০০৪ খ্রি.), সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মরহুম নুর মোহাম্মদ আল কাদেরী (চাকুরীকাল : ১৯৭৯-২০০৭ খ্রি.), সহকারী শিক্ষক
প্রয়াত তপন কুমার দাস (চাকুরীকাল : ১৯৯৫-২০২১ খ্রি.), শিক্ষক-অফিস সহকারী মরহুম সিরাজুল ইসলাম (চাকুরীকাল : ১৯৮৪-২০১৪ খ্রি) এবং অফিস সহায়ক আবদুল মোতালেব ও মো. ইউসুফ আলী নান্নু।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের  সভাপতি মো. শফিউল আলম।  

স্মরণসভা ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব
অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে  শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিমণ্ডলী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সংবর্ধিত  শিক্ষকগণ এবং প্রয়াত শিক্ষকদের পরিবারবর্গ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। দুই পর্বের অনুষ্ঠানটিতে প্রথম পর্বে ছিলো প্রয়াত শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মাওলানা মো. তৌহিদুল আলম।

অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর হাসান মোহাম্মদ মোস্তফা।
অবসরগ্রহণকারী চারজন শিক্ষক শংকর কুমার চক্রবর্তী, নুরুল করিম, মোঃ জাকির হোসেন ও মোঃ শহিদ উল্ল্যাহর বক্তৃতা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের অবতারণা করে।

অনুষ্ঠানে প্রয়াত শিক্ষক পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবদুস ছালামের সন্তান মহিমুজ্জামান মজনু, সাবেক প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সান্দারের সন্তান সৌরভ সান্দার, সাবেক শিক্ষক তপন কুমার দাসের সন্তান তন্ময় কুমার দাস।

অতিথিদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি ফটিকছড়ি উত্তর উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব  আবু তৈয়ব, প্রতিষ্ঠাকালীন ছাত্র আবুল খায়ের, সাবেক অভিভাবক সদস্য আলহাজ্ব আবুল কালাম, সমাজসেবক মোহাম্মদ হোসেন হেলা মিয়া, প্রবীণ শিক্ষক দাঁতমারা এবিজেড সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পালিত, গজারিয়া জেবুন্নেসাপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট ইউসুফ আলম মাসুদ, চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মহিন উদ্দিন,  সাংবাদিক আবু মুসা জীবন প্রমুখ।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন বালুটিলা আবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, চেলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন মজুমদার, লেখিকা শাহানারা আহমেদ শানু, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জিয়াউল ইসলাম চৌধুরী,  সার্জেন্ট (অব.) মোহাম্মদ ইব্রাহিম,  রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নুরুল আমিন আজাদ, ব্যবসায়ী মো. ইসমাঈল হোসেন, সাবেক অভিভাবক সদস্য মো. আবুল হাসেম,  সমাজসেবক জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট কর্নেল ডা. মীর হাসান মোহাম্মদ মোসলেম, ব্যবসায়ী এএইচএম সাইফুল নোমান, মোহাম্মদ আলী হোসেন, ডা. বিজয় মজুমদার, রাজস্ব বোর্ড কর্মকর্তা নাসির উদ্দীন ভূঁইয়া, শিক্ষক কামরুল হাসান দিদার,  ব্যাংক কর্মকর্তা নুরউদ্দিন চিশতি, নুরজাহান আক্তার সুমী, শিক্ষক মোহাম্মদ দুলাল, শিক্ষক মো. শফিউল ইসলাম, প্রভাষক রহিমা বেগম সায়মা, এডভোকেট এমরান হোসেন, ব্যাংক কর্মকর্তা  মো. সাইফুল ইসলাম, শাকিল আজিজ, মো. মুনসুর আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহিন আলম, ফাহিম বিন আহমেদ, শাহপরান জুয়েল, মো. হেলাল উদ্দিন,  মো. আজাদ হোসেন,  নুসরাত জাহান, জান্নাতুল বাকী সুমাইয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,  লব্ধপ্রতিষ্ঠ ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠানে উর্ধতন সেনাকর্মকর্তা, ক্যাডারভুক্ত শিক্ষা কর্মকর্তা, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, নেতৃস্থানীয় রাজনীতিবিদ, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীগণ দর্শক সারিতে বসে শিক্ষকদের প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছেন,  যা আগামী প্রজন্মের কাছে নতুন বার্তা পৌঁছে দেবে বলা যায়।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সংবর্ধিত ও সম্মাননাপ্রাপ্ত শিক্ষকগণ নিষ্কলুষ জ্ঞান, নিঃস্বার্থ ভালোবাসা আর নির্মোহ নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের  জীবনকে করেছেন  প্রজ্জ্বোল আলোকময়। এইসব সম্মানিত শিক্ষকের সাথে শিক্ষার্থীদের রয়েছে এক অপরিশোধ্য ঋণ। এসময় উপস্থিত শিক্ষার্থীরা  বিদায়ী ও প্রয়াত শিক্ষকদের দীর্ঘদিনের নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি মমতা এবং বিদ্যালয়ের উন্নয়নে তাঁদের অপরিসীম অবদানের কথা গভীর  শ্রদ্ধার সাথে  স্মরণ করেন। পাশাপাশি প্রয়াত শিক্ষকদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা প্রাক্তন শিক্ষার্থীরা।

বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ পঞ্চাশ বছর পরে বর্ণিল আয়োজনে এক অন্য রকম আবেগঘন পরিবেশে প্রাক্তন সহকর্মী ও শিক্ষার্থীরা অবসরপ্রাপ্ত শিক্ষকদের  শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে  বিদায় জানান। পাশাপাশি সকল চাওয়া-পাওয়া ও মান-অভিমানের ওপারে চলে যাওয়া  প্রয়াত শিক্ষক-কর্মচারীদের  জানানো হয় শ্রদ্ধা ও ভালোবাসা। বিদায়কালে শিক্ষকদের একটি সুসজ্জিত গাড়িতে চড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয় মাঠ অতিক্রম করিয়ে দেওয়া হয়।

শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংবর্ধনা ও স্মরণ সভা অনুষ্ঠানটি মহান শিক্ষকদের সম্মান জানানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত