সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০১:০৬ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলছে। গণসংযোগ কার্যক্রমে অংশ নেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মঘধরা ইউনিয়নের ৩ ও ১ নম্বর ওয়ার্ডে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সারিকাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে যুবদলের সদস্যসচিব এম এ আজিজ, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে যুবদল আহ্বায়ক আলীম মেম্বার, সন্তোষপুর এলাকায় যুবদল আহ্বায়ক আলী আজম কুটুম এবং উড়িরচর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিনের নেতৃত্বে
গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গণসংযোগে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি বলেন, “ধানের শীষ সৌভাগ্যের প্রতীক, উন্নয়নের প্রতীক। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সন্দ্বীপকে আধুনিক সবুজ নগরী এবং দেশের অন্যতম বৃহত্তর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। টেকসই উন্নয়নে রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট ও নৌ যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। মাদক ও অস্ত্রমুক্ত কোলাহলহীন সবুজ নগরী হবে সন্দ্বীপ।” তিনি আরও বলেন, “সন্দ্বীপে শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব দূর করা হবে। প্রবাসী সন্দ্বীপবাসীর রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাদের মর্যাদা ও সুবিধা নিশ্চিতে আলাদা উদ্যোগ নেওয়া হবে।” ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, “একটি আধুনিক সবুজ সন্দ্বীপ গড়া আমার স্বপ্ন। ইনশাআল্লাহ, বিএনপি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এই আসন আমার দল ও আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা তারেক রহমানকে উপহার দেব।”
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত
সীতাকুণ্ড দক্ষিণ বাজার জালাল ভূঁইয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল ৯ অক্টোবর বেলা ১২ টা সময় জালাল... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে রাসূল (সা.) এর সীরাত (জীবনী) শীর্ষক সাধà¦... বিস্তারিত
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এà¦... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত