বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৫ এএম
'অধিকার আদায়ে আপোষহীন' শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সংগঠন 'সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম' এর উদ্যোগে সন্দ্বীপের ১৪ জন বিশিষ্ট ব্যক্তির সম্মানে হালিশহর মাতৃভমি কমিউনিটি সেন্টারে আজ ০৪ অক্টোবর শনিবার বিকাল ০৪ টায় নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত নাগরিক স্মরণ সভায় করেন, 'সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম' এর সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু'র সঞ্চালনায় কবি আবুল হাশেম আকাশ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুপালী ক্রেডিট কো-অপারেটিভ লি.-এর চেয়ারম্যান আবুল কাসেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোষ্ট প্রফেসর ড. ফুয়াদ হাসান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্দ্বীপ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন, সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক আবিদ উল্যাহ খান, আলহাজ্ব শাহ আলম ও মোঃ মোশারেফ হোসেন, কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ আবুল কাশেম, এডিশনাল পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, এডভোকেট মোসাদ্দেকুল মাওলা, সংগঠনের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, সাউথ সন্দ্বীপ কলেজের সাবেক প্রভাষক মাহমুদুল হাসান সেলিম, আজীবন সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাসিক সজাগ সন্দ্বীপ পত্রিকার সম্পাদক প্রভাষক ফসিউল আলম প্রমুখ। কবিতা পাঠ করেন, সংগঠনের আজীবন সদস্য মনসুর সন্দ্বীপি।
দোয়া মাহফিল পরিচালনা করেন, বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস।
সংগঠনের আজীবন সদস্য মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন,
উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ফয়েজ উল্যাহ, সাবেক সহকারী অধ্যাপক আবু ফয়েজ মোঃ মোস্তফা, চট্টগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট অ্যাডভোকেট মাহিদুল মাওলা মুকুট, সংগঠনের সহ-সভাপতি মাকসুদের রহমান ও মুহাম্মদ শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী বাবুল ও জামসেদুর রহমান, সারিকাইত মমতাজুল উলুম দাখিল মাদরাসার সাবেক সভাপতি জামসেদুর রহমান, ন্যাশনাল ব্যাংক মিরসরাই শাখার সভাপতি আনোয়ার হোসেন, ইসলামী ব্যাংক কর্মকর্তা সাহেদ সারোয়ার ফয়সাল, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, নিউজ আইডি দ্বীপকথার চিফ এডমিন শামসুদ্দিন শামস, সন্দ্বীপ টিভির নির্বাহী খাদেমুল ইসলাম, হেলাল আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, লিও ক্লাবের সভাপতি আমজাদ হোসাইন, সমাজকর্মী রেজাউল করিম মহসিন,
অনলাইনে যুক্ত ছিলেন, সংগঠনের আজীবন সদস্য মিজানুর রহমান বাবু, হেলাল উদ্দিন ও মজিবুল মাওলা।
সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,
যাঁদের সম্মানে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাঁরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. হাসান মোহাম্মদ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনায়েতুর রহমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ এম আনোয়ারুল কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম আবদুল মোক্তাদির, ঢাকার মতিঝিল টিএন্ডটি কলেজের সাবেক অধ্যক্ষ মনির আহমদ, সাবেক পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ ডা. মোঃ সাখাওয়াত উল্যাহ, সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সভাপতি মোঃ এনায়েত উল্যাহ ও সামছুল কিবরিয়া মিলন, মগধরা এএমবি ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ আবুল বাশার, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ ইমলাক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সদস্য অ্যাডভোকেট আবদুল হামিদ ও অ্যাডভোকেট বাদল কান্তি দাস, সীতাকুণ্ড উপজেলার সাবেক সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব আ ফ ম ফোরকান উদ্দিন খান ও আজিমপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা নূর ছাপা দুলাল।
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত
সামাজিক সংগঠন প্রয়াস এর উদ্যোগে ২১ আগষ্ট শুক্রবার বিকালে নগরের বেলভিউ হসপিটাল লি: প্রাঙ্গনে সমাজ... বিস্তারিত
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত