মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বামপন্থি রাজনৈতিক দলগুলো বৃহত্তর নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে বিদ্যমান বিভিন্ন বাম জোটকে একত্রিত করে নতুন জোট গঠনের আলোচনা চলছে। বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি ও বাসদ নেতৃত্বাধীন) উদ্যোগে বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্য ন্যাপ ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সঙ্গে আলোচনা চলছে। লক্ষ্য—বাম, প্রগতিশীল ও গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনী জোট গঠন। জোটের নেতারা জানিয়েছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং অক্টোবরের মধ্যেই নতুন জোটের আত্মপ্রকাশ হতে পারে। ৫ অক্টোবর বাম গণতান্ত্রিক জোটের বৈঠকে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা করছি। বৃহত্তর জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে।” বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান জানান, “বাম, গণতান্ত্রিক ও প্রগতিশীল দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের উদ্যোগ অনেক দূর এগিয়েছে।” এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সঙ্গেও বাম দলগুলোর আলোচনা চলছে। তবে বিএনপির সঙ্গে আসনভিত্তিক সমঝোতা হলে গণতন্ত্র মঞ্চের নতুন জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা কম বলে সূত্র জানিয়েছে। বাম দলগুলোর আশা, নতুন জোট শুধু নির্বাচনী কৌশলেই নয়, ভবিষ্যতের রাজনৈতিক সংকট ও জনস্বার্থের ইস্যুতেও ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত