মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭ এএম
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ যখন কেবল কথার পরিধিতে সীমাবদ্ধ হয়ে যায়, তখন কিছু মানুষের নিঃস্বার্থ কর্মই হয়ে ওঠে আলোর দিশারী। সম্প্রতি চট্টগ্রামের সন্দ্বীপে সমাজসেবক ও শিল্পপতি নুরুল মোস্তফা খোকনের এক মানবিক ঘোষণা আমাদের সেই আলোর মুখ দেখাল।
তিনি তাঁর নিজস্ব স্পিডবোট ব্যবহারের মাধ্যমে প্রসূতি নারী ও মরদেহ পরিবহন সেবা সম্পূর্ণ বিনামূল্যে চালু করার ঘোষণা দিয়েছেন। সন্দ্বীপ–চট্টগ্রাম নৌপথে এই সেবা পাওয়া যাবে যেকোনো সময়, এমনকি গভীর রাতেও—যতক্ষণ আবহাওয়া সহনীয় থাকবে। মানবিক এই ঘোষণা নিঃসন্দেহে দ্বীপবাসীর জন্য স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।
সন্দ্বীপ একটি নৌপথনির্ভর অঞ্চল। জরুরি প্রয়োজনে বিশেষ করে প্রসববেদনায় কাতর নারী বা স্বজন হারানো পরিবারগুলোকে যাতায়াতের জন্য পড়তে হয় চরম ভোগান্তিতে। অনেক সময় স্রেফ অর্থনৈতিক সঙ্কট বা রাতে স্পিডবোটের অপ্রাপ্যতার কারণে জীবন সংশয়ের মুখে পড়তে হয় মানুষকে। ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে নুরুল মোস্তফা খোকনের এই উদ্যোগ একটি সময়োপযোগী, সাহসী এবং হৃদয় ছোঁয়া সিদ্ধান্ত।
তিনি নিজেই বলেছেন—সন্দ্বীপের মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখি। জরুরি প্রয়োজনে কেউ যেন পারাপারে অসুবিধায় না পড়ে, সেটাই আমার উদ্দেশ্য। প্রসূতি মহিলা বা কোনো পরিবারের দুঃসময়ে পাশে থাকা আমার মানবিক দায়িত্ব।”
এই বক্তব্য শুধু একজন ব্যক্তির মানবিক অভিব্যক্তি নয়, এটি আমাদের সমাজে আরও বৃহত্তর এক মূল্যবোধের প্রতিধ্বনি। যে সমাজে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের সীমাবদ্ধ গণ্ডি ছাড়িয়ে জনগণের পাশে দাঁড়ায়, সে সমাজই প্রকৃত অর্থে মানবিক সমাজ।
নুরুল মোস্তফা খোকন এর আগেও বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রেখেছেন। কিন্তু এবারের উদ্যোগটি বিশেষভাবে প্রশংসনীয়, কারণ এটি সরাসরি জীবন ও মৃত্যুর সাথে সম্পর্কিত। একদিকে যেখানে স্বাস্থ্যসেবা সবার নাগালে পৌঁছানো এখনো অনেক চ্যালেঞ্জের মুখে, সেখানে তাঁর মতো মানুষেরা স্বেচ্ছায় এগিয়ে এসে বাস্তবিক পরিবর্তনের রূপরেখা তৈরি করছেন।
এই উদ্যোগ সন্দ্বীপবাসীর কাছে যেমন আশার আলো, তেমনি দেশের অন্যান্য উদ্যোক্তা ও সামর্থ্যবান মানুষদের জন্যও একটি উদাহরণ। মানবতা কোনো সীমারেখা মানে না—এই সত্যটি তিনি আবার প্রমাণ করলেন। শুধু সরকারি বা এনজিও পর্যায় নয়, ব্যক্তি উদ্যোগ থেকেও বৃহৎ কল্যাণ সম্ভব—এই বিশ্বাস আরও দৃঢ় হলো।
আমরা আশা করি, তাঁর এই সাহসী ও আন্তরিক পদক্ষেপ আরও অনেককে অনুপ্রাণিত করবে। মানবিকতার এই আলোকবর্তিকা শুধু সন্দ্বীপ নয়, সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নতুন আশার আলো হয়ে উঠুক—এটাই আমাদের কামনা।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত