গুপ্তছড়া ফেরিঘাটে বালিবাহী ট্রাক আটকে শিডিউল বিপর্যয় যাত্রী ও শতাধিক যানবাহন ভোগান্তিতে

ইলিয়াছ সুমন    ০৬:৩১ পিএম, ২০২৫-১০-০৬    89

গুপ্তছড়া ফেরিঘাটে বালিবাহী ট্রাক আটকে শিডিউল বিপর্যয়  যাত্রী ও শতাধিক যানবাহন ভোগান্তিতে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরি রুটে আজ সকাল থেকে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গুপ্তছড়া ফেরিঘাটে পল্টুনের সামনে বালিবাহী একটি ট্রাক আটকে যাওয়ার ফলে উভয় প্রান্তে শতাধিক যানবাহন চলাচল করতে পারেনি। এতে যাত্রীদের পাশাপাশি কাঁচামাল পরিবহনকারী গাড়িগুলো চরম ভোগান্তির শিকার হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে কয়েক লক্ষ টাকার পণ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে বাঁশবাড়িয়া ঘাট থেকে ‘কপোতাক্ষ’ নামের ফেরিটি গুপ্তছড়ার উদ্দেশে ছেড়ে আসে এবং সকাল ১১টার দিকে গুপ্তছড়া ঘাটে পৌঁছে। ফেরি থেকে নামার সময় প্রথম গাড়ি হিসেবে একটি বালুবাহী ট্রাক পল্টুনের সামনে গর্তে পড়ে আটকে যায়। বহু চেষ্টা করেও গাড়িটি উঠানো সম্ভব হয়নি, ফলে ফেরিতে থাকা অন্য ১০টি যানবাহন নামতে পারেনি।
অন্যদিকে, গুপ্তছড়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা প্রায় ৩০টি ট্রাক এবং অন্যান্য যানবাহনও ওঠতে পারেনি। এতে কাঁচামাল ও অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলো ঘাটে আটকে পড়ে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১০ লক্ষ টাকার কাঁচামালের ক্ষতি হতে পারে।
তালতলী বাজারের পাইকারি ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, “আমার প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার কাঁচামাল গাড়িতে আটকে আছে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।”
ষোল শহর বাজারের ব্যবসায়ী মনু মিয়া জানান, “আমার ২ লক্ষ টাকার কাঁচা পণ্য রয়েছে। সময়মতো না পৌঁছালে সব নষ্ট হয়ে যাবে।”
এ বিষয়ে ফেরি ‘কপোতাক্ষ’-এর মাস্টার শামসুল আলম সাইফুল বলেন, “গাড়িটি না সরানো পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করা যাচ্ছে না। আজকের মত ফেরি সার্ভিস বন্ধ থাকছে, গাড়িটি না সরাতে পারলে আগামীকালও একই শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।”
স্থানীয়রা বলছেন, ঘাট এলাকায় দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।

রিটেলেড নিউজ

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সাদা কাগজ পত্রিকার শুভেচ্ছা

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর  র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর র‍্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা, এলোপাতারি গুলিবর্ষণ

সাদা কাগজ প্রতিবেদক

উপজেলাধীন জঙ্গল সলিমপুরে  অস্হায়ী র‍্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী  এলোপাতারী ... বিস্তারিত

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

তখনই মানুষ শ্রেষ্ঠ যখন তার মধ্যে মানবিকতা কাজ করে: জেলা প্রশাসক

সাদা কাগজ প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‌‌‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

ডিসি জাহিদের উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের

সাদা কাগজ প্রতিবেদক

বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

গ্রাফিতি ইস্যু ও নির্বাচনকে ঘিরে চসিক মেয়রের মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জাহিদুল ইসলাম শিহাব

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

সন্দ্বীপে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”

চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত