মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে জনদুর্ভোগ লাঘবে শুরু হওয়া সড়ক সংস্কার কার্যক্রমে নতুন গতি এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সালের সার্বিক সহযোগিতায় আজ ৭ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। সংস্কার কার্যক্রমের আওতায় হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সি সড়ক ও শরিফ সরদার সড়ক, মগধরা ইউনিয়নের মাছুম চৌধুরী সড়ক এবং মুছাপুর ইউনিয়নের শান্তির হাট সড়ক ও হায়াত মোহাম্মদ সড়কসহ একাধিক ভাঙা ও চলাচলে অনুপযোগী সড়ক মেরামত করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন অবহেলিত এসব সড়ক সংস্কার হওয়ায় চলাচলের দুর্ভোগ অনেকাংশে কমে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগকে ‘মানবিক ও সময়োপযোগী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। রফী উদ্দিন ফয়সাল বলেন, “সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমি সবসময় জনগণের পাশে আছি এবং থাকব। দ্বীপের প্রতিটি ঘরে উন্নয়নের আলো পৌঁছে দিতে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।” স্থানীয় তরুণদের আশা, রফী উদ্দিন ফয়সালের এমন মানবিক ও উন্নয়নমুখী পদক্ষেপ সন্দ্বীপের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত