মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
স্টাফ রিপোর্টার: মোঃ মোরশেদ আলম চৌধুরী:
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম নগরের এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার রাজনৈতিক পদ-পদবী নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশের খবর অনুযায়ী, হত্যার সঠিক কারণ ও হাকিমকে গুলি করা ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত গাড়ি পড়ে আছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর বিস্তারিত জানানো হবে।"
এ ঘটনায় এলাকায় শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় সূত্রও হত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত