মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক মোঃ পারভেজের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মীরসরাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশ পত্রিকার মীরসরাই প্রতিনিধি নুরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি এম মাঈন উদ্দিন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ভোরের দর্পণ প্রতিনিধি আশরাফ উদ্দিন ও ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।
এ সময় উপস্থিত ছিলেন বণিক বার্তা প্রতিনিধি রাজু কুমার দে, কালের কণ্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাবেদ হোসাইন, চট্টগ্রাম সংবাদ প্রতিনিধি কমল পাটোয়ারি বাচ্চু, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন, রবি করিম, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, হুমকি-ধমকি, মববাজি ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। এই সকল ঘটনা কেবল একজন সাংবাদিককে নয়, মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানাই। আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচার প্রক্রিয়ার দ্রুত অগ্রগতি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে, নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পক্ষে আমরা একাত্মতা প্রকাশ করছি।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত