মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৫টি ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম এবং নাজিরহাট পৌরসভার একটি টিম সহায়তা করে। অভিযান চলাকালে স্থানীয়রা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হওয়ার পর পল্লী মঙ্গল ফার্মেসিসহ কয়েকটি ফার্মেসির মালিকরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত হওয়া উচিত। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে শুভেচ্ছা ... বিস্তারিত
উপজেলাধীন জঙ্গল সলিমপুরে অস্হায়ী র্যাব ক্যাম্প কে লক্ষ্য স্হানীয় সন্ত্রাসী বাহিনী এলোপাতারী ... বিস্তারিত
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মানুষকে বলা হয়- ‘আশরাফুল মাখলুকাত’।... বিস্তারিত
বাংলাদেশে উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে—এ যেন দীর্ঘদিনের এক অলিখিত বাস্তবতা। কিন্ত... বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক গ্রাফিতি ইস্যু নিয়ে এক বক্তব্যে দাবি... বিস্তারিত
চট্টগ্রামের সন্দ্বীপে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। এ উপলক্ষে ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত