মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৬ এএম
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (রেজি নং: ২৫৭৫)-এর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট-এ অনুষ্ঠিত সভায় কমিটি অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরীসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়, যা কক্সবাজার অঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এনে দিলো। এই স্বীকৃতির ফলে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র অনুমোদিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি নূরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি এমআর মাহবুব , সাধারণ সম্পাদক এসএম জাফর, সহ-সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. বেদারুল আলম, সদস্য শামসুল হক শারেক ও এম জসিম উদ্দিন ছিদ্দিকী।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজারের নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র বিএফইউজে নির্বাহী কমিটির সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য অভিনন্দন জানানো হয়। তারা আশা করেন, এই আনুষ্ঠানিক অনুমোদনের মধ্য দিয়ে কক্সবাজারের সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, গত ১৪ জুন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'র নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে চট্টগ্রাম শ্রম দপ্তর থেকে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়। সভায় নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজারের সাংবাদিকদের অধিকার আদায়ে সর্বোচ্চ সহযোগিতায় কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত