মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৫ এএম
সন্দ্বীপ উপজেলার প্রবাসী ৭ জন নাগরিক সম্প্রতি ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এই হৃদয়বিদারক ঘটনায় শোক প্রকাশ ও সহমর্মিতা জানাতে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা।
সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনের সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার নেতারা প্রতিটি শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এ সময় নিহতদের পরিবারগুলোর হাতে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এক শোকবার্তায় অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাঁদের এই দুর্ঘটনাজনিত মৃত্যু শুধু পরিবার নয়, পুরো সন্দ্বীপবাসীর হৃদয়ে গভীর বেদনার ছাপ রেখে গেছে।"
তিনি আরও বলেন,"আমি সন্দ্বীপের প্রতিটি মানুষের প্রতি আহ্বান জানাই—এই শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ান, তাঁদের দুঃসময়ে সহমর্মিতা দেখান।"
উল্লেখ্য, ওমানে নিহতদের মধ্যে ৭জন ছিলেন সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত
সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত
প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত
৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত
অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত