মানবিক মানুষটার নাম মংচিংনু মারমা

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ    ১২:২৩ পিএম, ২০২৫-১০-১০    72


মানবিক মানুষটার নাম মংচিংনু মারমা

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট রেমিট্যান্স যোদ্ধার সাতজন ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পৈত্রিক নিবাসের। মৃত্যু যেমন স্বাভাবিক, তেমনি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বেদনা আরো করুণ। আর তা যদি হয় হাজার মাইল দূরে, প্রিয়জনের চোখের আড়ালে, নিঃসঙ্গ কোন মরুর দেশে তাহলে সেই শোক বহন করা আরও কষ্টের। এমন সময়ে আমরা অনেকেই দেখি প্রশাসনের 'নির্বিকার' চেহারা। ফাইল ঘোরানো, প্রটোকলের আড়ালে শোকের বাস্তবতা থেকে দূরে থাকা, দায়সারা সহানুভূতি। কিন্তু সন্দ্বীপে যা ঘটেছে, তা একটি ব্যতিক্রম। সেটি শুধু একটি ‘দাপ্তরিক সমবেদনা সফর’ নয়, বরং এক মানবিক প্রশাসনিক উদ্যোগের উজ্জ্বল উদাহরণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা সরাসরি গিয়ে নিহত প্রবাসীদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি শুধু সহানুভূতি জানাননি, বরং "আমি আপনাদের পাশে আছি"—এই প্রতিশ্রুতি দিয়েছেন চোখে চোখ রেখে। সরকারি সহায়তার আশ্বাস, তাৎক্ষণিক কিছু অনুদান প্রদান, এবং প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার উদ্যোগ, সবকিছুই একটি ‘ মানবিক ও হৃদয়বান প্রশাসনের’ প্রকাশ।

একজন ইউএনও কী করতে পারেন, তাঁর সীমাবদ্ধতা কত, আর সম্ভাবনা কত দূর বিস্তৃত তা বোঝার জন্য সন্দ্বীপের এই ঘটনাটি একটি পাঠ হতে পারে। একটি প্রশাসন তখনই মানুষকে আপন করে নিতে পারে, যখন তার চোখেও কান্না জমে। অশ্রু আসে।

এই ঘটনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো- মর্যাদার সাথে প্রবাসীদের বেদনার স্বীকৃতি। আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলো মরুপ্রান্তরে জীবন বিলিয়ে দেন, তাঁদের মৃত্যুকে আমরা প্রায়ই সংখ্যায় পরিণত করি। শিরোনামে দেখি—“৭ জন নিহত”। কিন্তু মংচিংনু মারমা দেখালেন, প্রতিটি মৃত্যু একটি গল্প, একটি সংসার, একটি হারানো স্বপ্ন। প্রশাসনের মানবিক রূপ সেই গল্পগুলোকেই প্রকাশ্য করে তোলে। এই মৃত্যু শুধুমাত্র সাতটি পরিবারের নয়, এ জাতিরও। আমরা আশা করি, দেশের অন্যান্য প্রশাসনিক অঞ্চলেও মানবিকতা এমনই জেগে উঠবে। আমরা এমনই এক প্রশাসন চাই—যেখানে আইন ও আদেশের বাইরেও সহানুভূতির অধিকার থাকে। সন্দ্বীপের ইউএনও সেটি প্রমাণ করেছেন। তাঁর এই পদক্ষেপ শুধু শোকের সঙ্গী নয়, এক নতুন প্রশাসনিক সংস্কৃতির সম্ভাবনাও।


রিটেলেড নিউজ

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

প্রয়াসের বোর্ড সভা: নূর আকতার জাহান উপদেষ্টা ও সুলতানা নুর জাহান রোজী আজীবন সদস্য নির্বাচিত

অলিউল্লাহ খান

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মানিত পরিচালক এবং দেশসেরা অনুপ্রেরণাক... বিস্তারিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মে... বিস্তারিত

তাহের-লিংকন কমিটির নতুন চমক

তাহের-লিংকন কমিটির নতুন চমক

কেফায়েত উল্লাহ কায়সার, সম্পাদক-সাদা কাগজ

প্রবাসী ও বৃহত্তর চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীর অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন সন্দ্বীপ এসোসিয়েশন ... বিস্তারিত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে: মেয়র ডা. শাহাদাত

সাদা কাগজ প্রতিবেদক

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশপ্রেম, সততা ও সচেতনতা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে প... বিস্তারিত

রঙে-রেখায় স্বপ্নের উড়ান  হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

রঙে-রেখায় স্বপ্নের উড়ান হালিশহরে ন্যাশনাল গ্রামার স্কুলে শিশুদের ড্রইং প্রতিযোগিতা

৩ মে: রঙ-পেন্সিলের ছোঁয়ায় কাগজ জুড়ে ফুটে উঠল শিশুমনের কল্পনা, স্বপ্ন আর অনুভূতির নান্দনিক প্রকাশ। ... বিস্তারিত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

হাসান মেহেদী

অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত