সন্দ্বীপে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে বিএনপি

বিশেষ প্রতিবেদক    ০৫:৫৯ পিএম, ২০২৫-১০-১১    45


সন্দ্বীপে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে বিএনপি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা গত দুই দিন ধরে সারিকাইত, গাছুয়া, সন্তোষপুর ও কালাপানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গঠনে মাঠে নেমেছেন। এ সময় তাঁরা হিন্দু ও জেলে সম্প্রদায়ের বাড়িতেও গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।  নেতাকর্মীরা জানান, জেলেরা বর্তমানে নদীতে জাল ফেলতে পারছেন না। এমন অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত চাল যেন সঠিকভাবে তাদের মধ্যে বিতরণ হয়—এ দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিএনপি নেতারা বলেন, “আমরা সব সময় হিন্দু ও জেলে সম্প্রদায়ের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের এখন একসঙ্গে তাদের পাশে দাঁড়াতে হবে।” এছাড়া সাম্প্রতিক সময়ে সন্দ্বীপে চুরি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। গতকাল মুছাপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কম বয়সী ছেলেদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে। সন্দ্বীপ থানার ওসি যেন কঠোর নজরদারি চালান এবং অপরাধীদের আইনের আওতায় আনেন।” রাতের বেলায় পুলিশের টহল জোরদার করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে নৌবাহিনীকে রাতের টহল কার্যক্রমে যুক্ত করারও দাবি জানিয়েছেন তাঁরা। শেষে বিএনপি নেতাকর্মীরা বলেন, “চুরি-ছিনতাই ও সামাজিক অপরাধের বিরুদ্ধে বিএনপি পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

১

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

১

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

১

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্à... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

১

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

১

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলà¦... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

১

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার à¦... বিস্তারিত

সর্বশেষ

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

জোলাপাতির আর পুতুল খেলার দিনগুলো

সাদা কাগজ প্রতিবেদক

-মোঃ তাজুল ইসলাম কামরুল   " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির  বিরুদ্ধে  থানায় জিডি

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত সীতাকুণ্ডের কণ্ঠ'র বিরুদ্ধেও সীতাকুণ্ড জনসাধারণ নামের দুটি আইডির বিরুদ্ধে থানায় জিডি

সাদা কাগজ প্রতিবেদক

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের  সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে স্বাস্থ্যসেবা পেলেন চার শতাধিক মানুষ

সাদা কাগজ প্রতিবেদক

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সীতাকুণ্ড বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন

খায়রুল ইসলাম, সীতাকুণ্ড

আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম  অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত