মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩০ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান বলেছেন, “নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের পথে সব বাধা দূর করতে হবে।” তিনি বলেন, “জামায়াতে ইসলামী কোনোভাবে ক্ষমতার পালাবদল চায় না; আমরা রাষ্ট্র কাঠামোতে অর্থবহ পরিবর্তন চাই।”বুধবার (৯ অক্টোবর) বিকেলে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকের বিষয় ছিল ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন।’জেলা জামায়াতের আমির এস. এম. আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল। মুহাম্মদ শাহাজাহান বলেন, “নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে হবে। পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন জনগণের প্রত্যাশার প্রতিফলন। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হলে জনগণের আস্থা আরও বাড়বে।” তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি ও মৌলিক সংস্কারের বাস্তবায়নে যেন কোনো ফাঁক বা গ্যাপ না থাকে, তা নিশ্চিত করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) এস. এম. আইয়ুব এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি দমন কমিশনের জেলা সভাপতি অং চ মং, মানবাধিকার নেত্রী মিসেস ডনাই প্রম নেলি, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শাহনেওয়াজ চৌধুরী, এডভোকেট শাহাদাত হোসাইন, শিক্ষক নেতা মাস্টার শহিদুল হক, সাংবাদিক বৌদ্ধজ্যোতি চাকমা ও এইচ. এম. সম্রাট, এবং ব্যবসায়ী নেতা আবু সালেহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা শেষে অংশগ্রহণকারীরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সম্মিলিত ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত
খায়রুল ইসলাম সীতাকুণ্ড :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত
চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত
আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত
‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত