মীরসরাইয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করছি —শাহীদুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    ০৬:১২ পিএম, ২০২৫-১০-১১    117


মীরসরাইয়ে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করছি —শাহীদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে ১৬নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে এবং ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজাগরণ সৃষ্টি করতে আমরা তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা শুরু করেছি। নিরাপদ মীরসরাই গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে প্রচারের জন্য লিফলেট বিতরণ করছি।”
তিনি আরও বলেন, “আগামী সংসদ নির্বাচনে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। বিগত ১৭ বছর মীরসরাইতে যারা দলের কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্য থেকেই মনোনয়ন পাওয়া উচিত। আমি ফ্যাসিবাদের দুঃশাসনের সময় মাঠে ছিলাম। দল যাকে ধানের শীষ প্রতীক দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই প্রস্তুতি হিসেবেই আমি আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করছি।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম জাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মীরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান ভূঁইয়া, কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়েজিদ আলম চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক লিটু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ, যুগ্ম সম্পাদক এস এম হারুন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নোমান, মীরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন, আজমল হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সওদাগর, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মামুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গনি, সাহেরখালী বিএনপি নেতা শহীদুল আলম, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর, জাসাস মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী বাপ্পি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, জাসাস সাহেরখালী ইউনিয়নের সভাপতি নোমান হোসেন, জোরারগঞ্জ ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুন্না, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু, সাহেরখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা যুবদল নেতা দিনাস, বাবু, সোলেমান, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন ইমন, হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের হোসেন মুন্না, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়, স্বাধীন সাহেদ, মহিন উদ্দিন, সৌরভ, ফয়সাল প্রমুখ।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।


রিটেলেড নিউজ

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

আরব দেশগুলো নিরাপত্তার নামে যেভাবে প্রতারিত হলো

নব্বইয়ের দশক ও ২০০০ সালের শুরুতে কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠার সময় একটি দৃশ্য বারবার চোখে পড়ত।... বিস্তারিত

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো : আসলাম চৌধুরী এফসিএ

খায়রুল ইসলাম সীতাকুণ্ড  :চট্টগ্রাম - সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি... বিস্তারিত

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদে নতুন প্রশাসক: আলোচনায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্... বিস্তারিত

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

চসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হচ্ছেন গিয়াস উদ্দিন সম্রাট

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়... বিস্তারিত

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তারে জিরো টলারেন্স: মীর হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেল... বিস্তারিত

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামায়াতের

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাঁদের বিচার ... বিস্তারিত

সর্বশেষ

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

 আন্জুমানে মোত্তবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ ও লিও ক... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অগ্নি নির্বাপন মহড়া–২০২৬ অনুষ্ঠিত

সাদা কাগজ প্রতিবেদক

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নি নির্বা... বিস্তারিত

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী

সাদা কাগজ প্রতিবেদক

‘সৃজনে আনন্দ’—এই প্রত্যয়কে ধারণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ... বিস্তারিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হাসান মেহেদী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ব... বিস্তারিত