সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০৭:২৬ এএম
ফটিকছড়ি চট্টগ্রাম : হাজার হাজার দর্শকে ভরপুর পুরো গ্যালারী। পিনপতনের ঠাঁই ছিলনা কলেজ আঙ্গিনায়। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃস্টির হানা। আবছা রোদের ঝলকে পড়ন্ত বিকেলে খেলা শুরুর নির্ধারিত সময়ে দুটি পক্ষই কোনো গোল করতে ব্যর্থ হন। খেলা গড়ায় ট্রাইবেকারে। অবশেষে ৫-৪ গোলে ফটিকছড়ি লিজেন্ডস ফুটবল একাদশ এগিয়ে যায় উপজেলার বোরহান মেম্বার ফুটবল একাডেমীকে হারিয়ে। কানায় কানায় পূর্ণ গ্যালারী দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখর হয় পুরো প্রাঙ্গণ। দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে নৈপণ্যেপূর্র্ণ খেলায় ফটিকছড়ি লিজেন্ডস ফুটবল একাদশ ৫-৪ গোলে বোরহান মেম্বার ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করেন।
চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে জুলাই ঐক্য পরিষদ আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫ এর সেমি ফাইনাল খেলা ছিল শনিবার (১১ অক্টোবর)। এতে উপজেলার দুই প্রতিদ্বন্ধী বোরহান মেম্বার ফুটবল একাডেমী এবং ফটিকছড়ি লিজেন্ডস ফুটবল একাদশ মুখোমুখি হন।
উপজেলার ক্রীড়া সংগঠক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক নেতা মো. দিদারুল আলম। উদ্বোধক ছিলেন সমাজসেবক মো. রুহুল আমিন। প্রধান আলোচক ছিলেন জামসেদুল আলম ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মো. সালাহ উদ্দিন, মো. সেকান্দর কোম্পানী, মো. ইকবাল, মো. আমান উল্লাহ, মো. ইলিয়াছ হোসেন সাকিল, আবদুল্লাহ আল টিটু, জাকির হোসেন, সোহেল রানা, সেলিম সিকদার সাকিল, মো. জামসেদ, আবদুল্লাহ আল নোমান।
অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন সর্বজন সাইফুল্লাহ মজিদি পলাশ, মো. ওয়াশিম হায়দার, নাইম উদ্দিন আমিরী, মো. জানে আলম, মো. কামাল উদ্দিন, মো. রাশেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিম, নুরুল আমিন সোহেল, মো. হোসেন, বোরহান উদ্দিন মেম্বারসহ নেতৃবৃন্দ প্রমুখ খেলায় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; জুলাই ঐক্য পরিষদের আহবানে টুর্নামেন্টটি গত ২২ আগষ্ট শুরু হয়। নক আউট পদ্ধতিতে এতে উপজেলার আটটি দল অংশ নেন। পূর্ব ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা এবং প্রতিম্যাচে ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্ণামেন্ট, সেরা গোলরক্ষক, সেরা গোলদাতা এবং টুর্ণামেন্টে সেরা গোল প্রদানকারীকে পুরস্কার প্রদানের কথা রয়েছে।
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০à§... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০à§... বিস্তারিত
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃইস্পাহানী স্কুল ক্রিকেট টুর্নামেন্ট–২০à§... বিস্তারিত
চট্টগ্রাম নগরে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক পà§... বিস্তারিত
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলে à¦... বিস্তারিত
সুস্থ দেহে সুস্থ মন”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করেছেন ইসলামী আ... বিস্তারিত
-মোঃ তাজুল ইসলাম কামরুল " আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়... বিস্তারিত
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সভাপতি বিরুদ্ধে ফেসবুকে অপ-প্à¦... বিস্তারিত
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে সীতাকুণ্ডে চক্ষু ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অনুষ... বিস্তারিত
আসন্ন দূর্গাপুজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক... বিস্তারিত